ঢাকাFriday , 20 January 2023
  • অন্যান্য

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ জিবন খান (২০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকার শফিক খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বশিপুর এলাকায় হামীম ফিলিং স্টেশনের সামনে একজন মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক বিক্রেতা জিবন খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে ৫ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।