ঢাকাThursday , 19 January 2023
  • অন্যান্য

জুতা পালিশকারী সুজিত কুমার দাসকে ভ্যান দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সাতক্ষীরার জজকোর্টের সম্মুখে জুতা পালিশকারী সুজিত কুমার দাসকে জেলা প্রশাসক, সাতক্ষীরা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির একটি ভ্যান উপহার দিয়েছেন।
তালা উপজেলার আঠারই গ্রামের মৃত অরবিন্দু দাসের পুত্র সুজিত কুমার দাস। তিনি পেশায় একজন জুতা পালিশকারী। করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন সুজিত।
বর্তমানে তার নিয়মিত রোজগারের উপায় না থাকায় অতি কষ্টে জীবন কাটাচ্ছেন সুজিত ও তার পরিবার। তাই নিরুপায় হয়ে গণশুনানিতে উপস্থিত হয়ে পায়ে চালিত ভ্যান পাইবার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি নতুন পায়ে চালিত ভ্যান উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।
ভ্যান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে জেলা প্রশাসন, সাতক্ষীরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সুজিত।
আজ বিকেল ৩ টায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এর পক্ষে সুজিতের কাছে ভ্যানগাড়িটি হস্তান্তর করেন এনডিসি বাপ্পী দত্ত রনি। এ সময় উপস্থিত ছিলেন জেএম শাখার সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, জেলা নাজির মোঃ খাজা শাহাবুদ্দিন সহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।