ঢাকাWednesday , 18 January 2023
  • অন্যান্য

টাঙ্গাইল ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাত, সম্পাদক সন্ধি সংবাদকর্মীর নাম।

Link Copied!

 

বিপ্লব হোসেন( টাঙ্গাইল জেলা
প্রতিনিধি/

টাঙ্গাইলের ঘাটাইল রিপোর্টার্স
ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার প্রথমিক শিক্ষক সমিতির অফিসে সকলের সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় কমিটির গঠন অনুষ্ঠিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো সভাপতি পদে রাহাতুজ্জামান সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাফসান সাইফ সন্ধি নির্বাচিত হয়েছেন।
একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১ নং) পদে মোঃ আশিক, এবং সাংগঠনিক সম্পাদক পদে মমিন তালুকদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে নজরুল ও ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তফা ও মোশাররফ, অর্থ সম্পাদক পদে সম্রাট আকবর, দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক পদে রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ জুবায়ের, এবং ক্রিড়া সম্পাদক পদে সৈয়দ মিঠুন নির্বাচিত হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাফসান সাইফ সন্ধি বলেন, ১২ ফেব্রুয়ারী সংগঠনের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারী থেকে নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।