কক্সবাজার জেলা প্রতিনিধি/
টেকনাফ শাহপরীর দ্বীপের শামীমা আক্তার শাব্বুনির প্রতারণার শিকার হয়ে ১০ টি পরিবার রাস্তায় বসেছে।
১৬ তারিখ ২০২৩ ইং প্রতারণার শিকার অনেকে সাংবাদিকদের জানান, আমাদের কাছ থেকে উক্ত প্রতারক মহিলা শাব্বুনি স্বর্ণের আন্টি, চেইন, টাকা বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়ে গিয়ে আর ফেরত দেই না। উক্ত প্রতারক মহিলার বাড়ি হচ্ছে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ স্কুল ফিল্ড সংলগ্ন ডেইলপাড়ায়।
ক্যাম্প পাড়ার নজরুল জানান, আমার কাছ থেকে ১ লক্ষ পাঁচ হাজার টাকা ধার নিয়ে আত্মসাত করেছে। স্থানীয় পুলিশ ফাঁড়িতে বিচার সালিশ দেয়ার পরেও টাকা ফেরত দেননি।
কোনাপাড়ার নুর ইসলামের মেয়ে থেকে এক ভরি স্বর্ণ আত্মসাত করেছে।
মিস্ত্রীপাড়ার চেনু থেকে এক ভরি স্বর্ণ আত্মসাৎ করেছে।
মাঝের পাড়ার নুরু থেকে দুটি কানের দুল।
ডেইল পাড়ার জুহুরা থেকে ২ টি আংটি আত্মসাত করেছে।
উক্ত ভুক্তভোগীরা প্রতারক মহিলার কাছ থেকে পাওনাগুলো ফেরত চেয়েছেন এবং তার উপযুক্ত বিচার দাবি করছেন।
প্রতারক মহিলা শামীমা আক্তার শাব্বুনির নিকট মোবাইল ফোনে ঐ সব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি এসব প্রতারনা চালিয়ে যাব, পারলে আরো করব।
