এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
অদ্য ১৭ জানুয়ারি, ২০২৩ খ্রি. তারিখ খুলনা রেঞ্জের ডিসেম্বর, ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। ডিসেম্বর, ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, কাজী মনিরুজ্জামান, পিপিএম ও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সাতক্ষীরা সদর সার্কেল, জনাব মীর আসাদুজ্জামান,শ্রেষ্ঠ এসআই হিসাবে এসআই (নি.) শ্রী রাজীব মন্ডল, কলারোয়া থানা, সাতক্ষীরা ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই (নি.) মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরাকে পুরস্কার প্রদান করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।
