ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য

নলছিটিতে মোবাইল কোর্টে জরিমানা

Link Copied!

 রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। এছাড়া পৃথক আরও একটি অভিযানে দপদপিয়ার বুড়িরহাট এলাকায় একটি মুড়ি তৈরি কারখানায় বিএসটিআই‘র অনুমতি না থাকা ২০,০০০/- টাকা ও অপর একটি মুদি দোকানে অনিয়মের দায়ে ২০০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার( ভুমি) মাছুমা আক্তার। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বরিশাল র‌্যাব-৮ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ও বিএসটিআই‘র প্রতিনিধিদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।