ঢাকাMonday , 16 January 2023
  • অন্যান্য

কালিগঞ্জে নতুন শিক্ষাক্রমের ৫ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন পাঠ্যক্রমের প্রচার শির্ষক অনুমোদিত স্কিমের আওতায় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ বিষয়ক ৫ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ রবিবার(১৫ জানুয়ারী) সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গত ৬ ও ৭ এবং ১৩,১৪,১৫ জানুয়ারী ৫ দিন ব্যাপি প্রশিক্ষণে ৬৫০ জন শিক্ষককে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের
সমাপ্তি অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ কে প্রশিক্ষণ বাস্তবায়নে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় গণিত বিষয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষ থেকে উপহার তুলে দেওয়ার হয়। তিনি সমাপ্তি অনুষ্ঠানে তার বক্তব্য প্রশিক্ষণের সফল প্রতিফলন ও নতুন ধারার শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার আহবান জানান।
শিক্ষকগণ এই প্রশিক্ষণ গ্রহণের পূর্বে মুক্তপাঠ অনলাইন প্লাটফর্মে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহন করে। নতুন শিক্ষাক্রমে শিক্ষাকে আনন্দঘণ ও বাস্তবমুখী করে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীর কাংখিত যোগ্যতা অর্জনে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন ও পাঠক্রমে অনেক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদেরকে পারদর্শীতার বেশ কিছু সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।