মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল বাজারের মধ্যে থেকে ৬০ লিটার দেশি মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ টুনু বেনাপোল সীমান্তের সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের মৃত মতলেবের ছেলে।
এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মদের আস্তানা গুড়িয়ে দেয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল বাজারের মধ্যে দেশী মদের আস্তানা তৈরি হয়েছে। এবং সেখানে অবৈধভাবে প্রচুর পরিমাণ মদ বেচাকেনা হচ্ছে এমব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে গড়ে উঠা মদের আস্তানা গুড়িয়ে দিয়ে ৬০ লিটার দেশী মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
