ঢাকাSunday , 15 January 2023
  • অন্যান্য

টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযানে ১৪হাজার ইয়াবা ৪২বস্তা বিদেশী মদের বোতল জব্দ।

Link Copied!

 

মোহাম্মদ ইউনুছ অভি
স্টাফ রিপোর্টার
টেকনাফ ও সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১৪হাজার ইয়াবা ও ৪২বস্তার ভেতরে ১হাজার ৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে।

সুত্র জানায়, ১৪জানুয়ারী রাতের প্রথম ১টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের আভিযানিক দল মেরিন ড্রাইভ সংলগ্ন ঘাটে টহল দেওয়ার সময় তুলাতলী ঘাট দিয়ে এক ব্যক্তি সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে আসতে দেখে থামার জন্য সংকেত দেওয়া হয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। সে নিরুপায় হয়ে জঙ্গলে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে জালের মধ্যে অভিনব কায়দায় লুকানো ১৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে ভোররাত সাড়ে ৩টায় সেন্টমার্টিনে বিসিজি ষ্টেশনে দায়িত্বরত জওয়ানেরা শাহপরীরদ্বীপ দক্ষিণ বীচ এলাকায় কাদার মধ্যে লুকানো অবস্থায় ৪২বস্তায় ১হাজার ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।