ঢাকাFriday , 13 January 2023
  • অন্যান্য

যশোরে ঝিকরগাছায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সৃষ্টিশীল নারী প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় ও সৃষ্টিশীল নারী প্রতিবন্ধি কল্যাণ সংস্থার বিশেষ ছাত্রছাত্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পক্ষ থেকে মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা সাদেকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মুন্সী মেহেদী হাসান ও ফয়েজ আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজু কামাল, সহ সাংগঠনিক সম্পাদক আসিকুল হক, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ও শিমুলিয়া সৃষ্টিশীল নারী প্রতিবন্ধি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও উদ্যোগক্তা অদম্য মেধাবী বিশেষ প্রতিবন্ধি শাহিদা খাতুন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঝিকরগাছা উপজেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জহিদুল মমিন, সদস্য কামাল উদ্দিন, শার্শা উপজেলা প্রস্তাবিত কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।