ঢাকাFriday , 13 January 2023
  • অন্যান্য

টেকনাফে পুলিশের অভিযানে মদ ও বিয়ারসহ আটক ২

Link Copied!

 

মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ২২৬ ক্যান বিয়ার, ৩২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি সহ দিলারা বেগম ও নুর করিম কে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ রাত ০৪.৫৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে , টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া সাকিনস্থ (বাস টার্মিনালের পাশে) ১নং ওয়ার্ড ধৃত ১নং আসামী দিলারা বেগম এর বসত ঘরের ভিতর সামনের কক্ষ হইতে গ্রেফতারকৃত আসামী ১। দিলারা বেগম (২৮), পিতা-নুর ইসলাম, মাতা-মাবিয়া খাতুন, স্বামী- জালাল হোসেন, গ্রাম-উত্তর নাইট্যংপাড়া (বাস টার্মিনালের পাশে), ২. নুর করিম (২০), পিতা-আব্দুর রজক, মাতা-ফাতেমা খাতুন, গ্রাম-প্যারান পুরা, থানা-মংডু, জেলা-আকিয়াব, দেশ মায়ানমার দ্বয়ের দখল হইতে মোট (ক) ৩২ বোতল হুইস্কি, (খ) ২১৬ ক্যান বিয়ার, সহ গ্রেফতার করে। বিদেশী মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।