ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২জানুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা আজিজুল হক, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান , উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাস , মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক , বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, কামালপুর বিজিবি ক্যাম্পের সুবেদার , আনসার ভিডিপি অফিসারসহ অনেকই উপস্থিত ছিলেন । সভায় উপজেলার চোরাচালান প্রতিরোধে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
