ঢাকাThursday , 12 January 2023
  • অন্যান্য

জবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির শেষ সময় ১৭ জানুয়ারি।

Link Copied!

 

রেজাউল করিম
স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হবে। শিক্ষার্থীদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজ প্যানেলে লগইন করে প্রাথমিক ভর্তি ফি বাদ রেখে অবশিষ্ট ভর্তি ফি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ভর্তি ফিস জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে হবে।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা বাদ দিয়ে বিজ্ঞান অনুষদ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ৭ হাজার ৪০০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ৫ হাজার ৪০০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইন্সটিটিউটসমূহের জন্য ৫হাজার ৪০০ টাকা জমা দিতে হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।