মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া গ্রামের মাঠে জেলা ভিত্তিক ফুটবল খেলা শুরু হয়েছে। গ্রামের যুব সমাজের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার দল এই ফুটবল খেলায় অংশগ্রহন করেছেন। প্রথম রাউন্ড খেলা শেষ হওয়ার পর কোয়াটার ফাইনাল খেলা শুরু হয়েছে। আয়োজকরা খেলার মাঠে দর্শক জমাতে বিভিন্ন পর্যায়ের নায়ক-নায়িকাদের সমাগম ঘটাচ্ছেন।
এরই ধারাবিকতায় ১১/০১/২০২৩ রোজ: মঙ্গলবার বিকেলে চাকলমুয়া ফুটবল খেলার মাঠে আয়োজকরা এলাকার মেয়ে হিসেবে চিত্র নায়িকা অপু বিশ্বাসকে উপস্থিত করেন। তাঁর আগমনের কথা শুনে এলাকার কয়েক হাজার ভক্ত বেলা গড়ার সাথে সাথে উপস্থিত হন খেলার মাঠে। অপু বিশ্বাস খেলার পূবে মঞ্চে ওঠে নাচে-গানে মাতিয়ে তোলেন তাঁর কয়েক হাজার ভক্তসহ এলাকাবাসীকে। সে সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা,প্রিন্ট পত্রিকা, বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ । এবং উক্ত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কুদ্দুস ফকির ও জয়পুরহাট জেলার কয়েক হাজার মানুষ।
