ঢাকাWednesday , 11 January 2023
  • অন্যান্য

উলিপুরে এপেক্স প্রাইভেট প্রোগ্রাম এন্ড কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া (ফাসিদাহ্) বাজারে স্থাপিত এপেক্স প্রাইভেট প্রোগ্রাম এন্ড কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হলো ১০ জানুয়ারি (মঙ্গলবার) কোচিং প্রাঙ্গণে। উক্ত প্রতিষ্ঠানটি দক্ষ ও মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত,

উক্ত অনুষ্ঠানটি দৈনিক নিউজ টাইম বিডির উপজেলা প্রতিনিধি মহিউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আকরাম হোসাইন, এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মাহামুদুল হাসান মানিক, সহকারী শিক্ষক মাহবুব কনা বুলেট ও অবিভাবক শ্রী কৃষ্ণ চন্দ্র বর্মন।

 

এসময় বক্তারা ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন,পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন,

সবশেষে মাওলানা আকরাম হোসাইনের পরিচালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, দোয়া শেষে সকলের মাঝে তবারক ( মিষ্টান্ন ) বিতরণ করে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।