ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মমুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা আ’লীগের আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, পৌর মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, আ’লীগ নেতা মনিরুরজ্জামান হিটলার,আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা,সেচ্ছা সেবক লীগের সভাপতি আগা সায়ুম, জেলা যুবলীগের সদস্য শহিদুরজ্জামান শহিদ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ,গোলাম কিবয়িয়া সুমন,শামীম খন্দকার, মোশারফ হোসেন মিরাজ, যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ, যুবলীগ,মহিলা আ’লীগ ও যুব মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
