(টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ বিপ্লব হোসেন
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে কালের কন্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিকালে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে শুভসংঘের উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করে।
ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখার সহ সভাপতি ব্রাহ্মনশাসন মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক সিজার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, সাংস্কৃতিক সম্পাদক রাহাতুজ্জামান সরকার, সদস্য নাজমুল হোসেন, কালের কণ্ঠের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক রাফসান সাইফ সন্ধি, সৈয়দ মিঠুন প্রম‚খ। এছাড়াও প্রেসক্লাবের সদস্য সহযোগী সদস্য, শুভসংঘের সদস্য গন উপস্থিত ছিলেন।
