ঢাকাTuesday , 10 January 2023
  • অন্যান্য

নীলফামারী ডোমারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে নীলফামারীর ডোমারে বাংলাদেশ আ”লীগ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল”র সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ জানুয়ারি বেলা ১১ টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নীলফামারী জেলা আ”লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং উপজেলা আ”লীগের সাবেক সফল সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন আ”লীগের সভাপতি মনছুর আলী, পৌর আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হক রবি, উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু, পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, আসাদুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিকসহ ডোমার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ এবং ডোমার প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান চয়ন প্রমুখ।
উল্লেখ্য যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২ শতাধিক অসহায় দরিদ্র এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।