ঢাকাTuesday , 10 January 2023
  • অন্যান্য

উলিপুরে আবুল কাশেম – ছালেমা বেগম নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ফাসিদাহ্ বাজারে ২০২২ সালের ডিসেম্বর মাসে স্থাপিত আবুল কাশেম – ছালেমা বেগম নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসা । অত্র মাদ্রাসায় আজ ১০ জানুয়ারি (মঙ্গলবার) ছাত্র/ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করা হয় এবং উপস্থিত জনসাধারণের মধ্যে অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল হামিদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতদরগাহ্ নেছারিয়া এম এ( কামিল) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃরফিকুল ইসলাম, মাওলানা আকরাম হোসাইন, মোঃ আশরাফ আলী, আবদুল লতিফ, আলহাজ্ব মাওলানা আজিজার রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা করা ফরজ তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহবান জানান।

এলাকার সকল মানুষের সন্তানকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য অত্র মাদ্রাসায় ভর্তি করার জন্য আহবান করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

পরে দোয়া ও মিলাদ মাহ্ফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।