ঢাকাWednesday , 25 May 2022
  • অন্যান্য

বাগেরহাটে ট্রলির ধাক্কায় নারীসহ নিহত ২

Link Copied!

 শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা। নিহতদের মধ্যে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যানচালকের নাম পাওয়া যায়নি। বাগেরহাট শহর থেকে আসা ইটবোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।