ঢাকাTuesday , 10 January 2023
  • অন্যান্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে রংধনুর আয়োজনে শীতবস্ত্র বিতরণ।

Link Copied!

 

আলমগীর হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু’র আয়োজনে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার, (৯ই জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার, বঙ্গমাতা হলের হল প্রভোস্ট সহকারী নুসরাত শারমিন তানিয়া, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক (কাউন্সিলিং সাইকোলজিস্ট) মোছাঃআদিবা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যাপক ড.সৌমিত্র শেখর সংগঠনের দেয়ালিকা উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্ভোধন করেন। এরপর প্রায় ৩৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

শেষে সংগঠনের পক্ষ থেকে পূর্ববর্তী সময়কালে সবচেয়ে বেশিবার রক্তদাতা এবং পূর্ববর্তী কর্মসূচীগুলোতে অবদানের ভিত্তিতে সেরা সেচ্ছাসেবীদেরও পুরষ্কৃত করা হয়।এর আগে নতুন করে বিশ্ববিদ্যালয়ের ২ নং ফটকে মানবতার দেয়ালও তৈরি করেছে সংগঠনটি।

রংধনুর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার রনি বলেন, প্রতি বছরই আমরা আমাদের সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অন্যান্য বছরগুলোতে বিভিন্ন এতিমখানাতে করা হতো।আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে এবারই প্রথম।প্রচন্ড শীতের প্রকোপে আপনার আশেপাশের অসহায় মানুষগুলোও যেন কিছুটা উষ্ণতায় নিজেদের আবৃত করতে পারে সেদিকে লক্ষ্য করুন। সেবামূলক এই কাজগুলোতে রংধনুর পাশে থাকার জন্য সবার প্রতি আন্তরিক অনুরোধ রইল।প্রথম ধাপের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে যারা ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।