মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি (কুড়িগ্রাম)
পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম জেলার চিলমারী মডেল থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব মোঃ আতিকুর রহমান অফিসার ইনচার্জ, চিলমারী মডেল থানা, কুড়িগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অত্র চিলমারী থানাধীন বালাবাড়ি হাটের পশ্চিম পার্শ্বে কিশামতবানু দফাদার পাড়ায় ইং-০৯/০১/২০২৩ তারিখ রাত্রী ০৩.৫৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ রাশেদুল ইসলাম(৩২), পিতা-মৃত নজির হোসেন , সাং-উত্তর সাদুল্ল্যা (তবকপুর), থানা-উলিপুর জেলা-কুড়িগ্রামের পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটের ভিতর সবুজ রংয়ের বায়ুরোধক পলিথিনে রক্ষিত ১৫০ পিচ ইয়াবা পাইয়া চিলমারী মডেল থানার মামলা নং-০২/০২, তারিখ-০৯/০১/২০২৩, ধারা-৩৬(১) এর সারণীর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
