ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

অবৈধ ভাবে মাটি কাটায় ৫১ হাজার টাকা জরিমানা। হলো ঘাটাইল টাঙ্গাইল।

Link Copied!

 

বিপ্লব হোসেন ( টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ জানুয়ারি) উপজেলার ঘাটাইল সদর ইউনিয়নের কুলিয়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটিকাটার অভিযোগে ওই এলাকার মোঃ জিন্নাহ মিয়াকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জিন্নাহ মিয়া ঘাটাইল সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
এদিকে রাতের আদারে ঘাটাইলে বিভিন্ন এলাকায় মাটি কাটার মহা উৎসব চলছে। আর এই মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। এদিকে রাতে ভনের কাঠ পুড়িয়ে উজার করছে ইট ভাটা গুলো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রকৌশলী রওশন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান আছে এবং থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।