ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশন সংলগ্ন পূর্ব বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
নিহত আলতাব হোসেন পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকার মৃত আজাহারের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল।

আজ সোমবার ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে পূর্ব বাঘইল এলাকা অতিক্রমের সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার দাস বলেন, রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।