ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

চেংঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

Link Copied!

 

আহাদ তালুকদার স্টাফ রিপোর্টার বরিশাল

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চেংঙ্গুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

চেংঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের আয়োজনে সোমবার সকালে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাশ গুপ্ত আশীষ কুমার, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সহ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম তাজুল ইসলাম, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, মানিক হাচান,
সাংবাদিক আহাদ তালুকদার বাংলাদেশ সময় আগৈলঝাড়া প্রতিনিধি,
গৌরনদী উপজেলা প্রেসক্লাব এর সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান চঞ্চল, জনপ্রিয় অনলাইন পোর্টাল বরিশাল মেট্রো এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণ উপস্থিত ছিলেন।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ১৭ জন বীর মুক্তিযোদ্ধা, ১৩জন মরণোত্তর বীর মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।