ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

নলছিটিতে ১কেজি গাঁজাসহ যুবক আটক।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার(০৮ জানুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার খাসমহল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত যুবকের নাম হাসান সরদার(৩০)। সে খাসমহল নিবাসী মো. নাসির সরদারের ছেলে। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত হাসান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৯জানুয়ারী) সকালে ঝালকাঠি জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।