ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

পাঁচবিবিতে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি

বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পুলিশের উদ্যোগে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে সোমবার ৯ জানুয়ারী সকাল ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এ কে এম মামুন খান চিশতীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।

এ সময় আরো উপস্তিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচীব নন্দলাল পার্শী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক ওসি জাহিদুল হক,মোহাম্মাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সহ পাঁচবিবি থানার পুলিশ সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা পুলিশ সুপারের উদ্যোগে সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় চলতি শীত মৌসুমে বিভিন্ন উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

সেই ধারাবাহিকতায় আজ পাঁচবিবি উপজেলার ২ হাজার জন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে বিভিন্ন শীতার্ত মানুষের শীতের কম্বল বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।