ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

রাজশাহীর নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় ও মো. তৈয়ব আলী এর ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুহীন রহমান এর পিআরএল (বিদায়) ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তৈয়ব আলী এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুহীন রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান ও অধ্যক্ষ আবদুল খালেক।নওহাটা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক দেওয়ান মো. ফায়সাল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুর রব বাবু, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আফসানা পারভীন, সাবেক সহকারী অধ্যাপক শিরিনা আকতার, প্রভাষক অমল কুমার সাহা, সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা শিউলী।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।