ঢাকাSunday , 8 January 2023
  • অন্যান্য

বকশীগঞ্জ উপজেলা আ’লীগে নতুন কমিটি পাওয়ায় আনন্দ মিছিল।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):-

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আ’লীগে নতুন কমিটি পাওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন।

রবিবার ৮ জানুয়ারি বিকালে মালিবাগ আ’লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ফরহাদুরজ্জামন ফুটা, শ্রমিক লীগ নেতা মিস্টার রানা,আ’লীগ নেতা বজলুর রশিদ বাবুল, আ’লীগ নেতা ইসমাইল হোসেন, মন্ডল স্বপন, যুবলীগ নেতা পলাশ, যুবলীগ নেতা শহিদুরজ্জামান শহিদ,সাধুরপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হাসেম মোল্লা, যুবলীগ নেতা মিরাজ, আ’লীগ নেতা মানিক মন্ডল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।