মোঃ মোখলেছুর রহমান
কুড়িগ্রামে
কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদ শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডার মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। রেহাই পাচ্ছে না পশু- পাখি। ঠান্ডা কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্টে ভুগছে গরীব মানুষরা। অনেকেই খড়কুটো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কাজে তাগীদে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ।
নাগেশ্বরী উপজেলা কেদার ইউনিয়নের নয়আনাএলাকার মোঃ আল-আমিন ইসলাম বলেন:-কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া যাচ্ছে না। তারপরও বের হতে হচ্ছে। কাজ না করলে সংসার কিভাবে চলাবো। শীতের কাপড় নেই খুব কষ্টে আছি।
বলদিয়া ইউনিয়নের সতিপুরি গ্রামের কৃষক মোঃ সফিয়ার রহমান বলেন:-প্রচুর ঠান্ডা পড়ছে ,তারপরও জীবিকার তাগিদে কাজে যেতে হবে। ঠান্ডা হোলেও আমাদের বাহির হতে কাজের জন্য । আর বাহির না হলে আমাদের সংসার চলবে না।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তুহিন মিয়া জানান, রোববার সকাল ৮টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।
