ঢাকাSunday , 8 January 2023
  • অন্যান্য

আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, এরপর প্রধানমন্ত্রী দুপুরে নিজ বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর দুপুর ২টায় তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগদান করবেন।

পরে দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুত্রঃ মানবজমিন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।