শ্যামনগর সংবাদদাতা
হেড মাস্টার আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুতে শ্যামনগরে শোকরালি ও মানববন্ধন।
শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ৭ জানুয়ারী (শনিবার) উপজেলার চারটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিকাল ৪টায় শোক রালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের পরিচালনা বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির শ্যামনগর শাখার সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিগঞ্জ শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শ্যামনগর উপজেলা শাখার নেতা ও নোয়াবেকি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন। বক্তাগণ বলেন হেডমাস্টার আবুল বাশার মৃত্যুর জন্য যারা প্ররোচনা যোগেয়েছে তাই তারা মামলার আসামী হোক বা যারা মামলার বাহিরে হোক তদ্ন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
