ঢাকাFriday , 6 January 2023
  • অন্যান্য

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে পড়ে যুবকের মৃত্যু।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের নুরপুর জামে মসজিদের মালিকানাধীন পুকুরের পূর্ব-দক্ষিন কোলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকের নাম পাবেল মিয়া (১৭)। তিনি নুরপুর গ্রামের মংলা মিয়ার ছেলে।

মংলা মিয়া বলেন,পাবেল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর প্রতি সব সময়নআলাদাভাবে যত্ন নিতাম। রাতে পাবেল তাঁদের অজান্তে ঘর থেকে বাড়ির পাশে পুকুরে চলে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে পুকুরে তাঁকে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।