ঢাকাFriday , 6 January 2023
  • অন্যান্য

এসএ টিভি’র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালেন সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সাল ।

Link Copied!

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এস.এ টিভির বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক মুজিব ফয়সাল। বুধবার (৪ ডিসেম্বর) ২০২৩ তারিখে এস.এ টিভির চেয়ারম্যান এ নিয়োগ প্রদান করেন। মুজিব ফয়সাল বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
এ ছাড়া তিনি বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক, বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।১৯৯২ সালের ২১ শে নভেম্বর তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে দৈনিক বাংলার বনে পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কলমের কন্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন স্বনাম ও দক্ষতা অর্জন করেন তিনি।
২০১৮ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। ইতিমধ্যে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে সম্প্রতি এলএলবি ডিগ্রী অর্জন করেন। তিনি
বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে সর্বদা সৎ ও সাহসের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে এ দায়িত্বভার পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার মুলাদী উপজেলা প্রতিনিধি ও বরিশাল জেলা সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন খান রিমন সহ সামাজিক,রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।