ঢাকাFriday , 6 January 2023
  • অন্যান্য

কুমিল্লার মেঘনায় হত্যাচেষ্টা মামলায় ১নং আসামির জামিন নামঞ্জুর।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলার মেঘনা থানায় দায়ের করা হত্যার চেষ্টা মামলার ১নং আসামি, আল আমিনের জামিন নামঞ্জুর করেছে কুমিল্লা ৩নং আমলী আদালত।

গেলো মঙ্গলবার বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ রায় দেন।
আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,
গত ২০২১ সালের ১১ নভেম্বর পূর্ব শত্রুতার জেরে বাদী পনির সরকারের লোকজনের উপর দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্য হামলা চালায় আসামিরা।
বাদীসহ কয়েকজনকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে জখমের একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্যঃ- ১নং আসামি আল আমিন ঢালীসহ ২৩ জন, আরো অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মেঘনা থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন বাদী পনির সরকার।
জানা যায়, আসামি আল আমিন ঢালী বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।