ঢাকাFriday , 6 January 2023
  • অন্যান্য

নাটোরে র‌্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
তিনি ছিলেন না এমবিবিএস বা বিডিএস পাশ করা ডাক্তার। অথচ নাটোর শহরের চর তেবাড়িয়া গ্রামে মানবদেহের যেকোনো হাড়-ভাঙা, মসকানো, বিষ-ব্যথা, রগের ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদন্ডের ব্যথা, জরায়ু ক্যান্সার ও স্ত্রীরোগ, গ্যাস্টিক-আলসার, স্বাস্থ্যহীনতা, যৌন দুর্বলতাসহ অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এতে অনেক রোগী রোগমুক্ত না হয়ে আক্রান্ত হতেন বিভিন্ন জটিল রোগে। এমনি এক ভুক্তভোগীর অভিযোগে অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হলেন ওই তথাকথিত ডাক্তার।

গ্রেপ্তারকৃত আব্দুস ছাত্তার ফকির (৫০) নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চর তেবাড়িয়া এলাকার আব্দুস সামাদ ফকিরের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড়াইগ্রাম উপজেলার পাড়বোর্নী এলাকার ম্যানুয়েল রোজারিওর ছেলে ভুক্তভোগী উত্তম রোজারিওর (৬০) অভিযোগ সূত্রে জানা যায় যে তিনি ওই প্রতারকের কাছ থেকে কোমড়ের চিকিৎসা নেন। কিন্তু ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এরই প্রেক্ষিতে বুধবার (৪ জানুয়ারি) ‍দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।