ঢাকাThursday , 5 January 2023
  • অন্যান্য

ট্রাক চাপায় বিমানবন্দরে কর্মরত ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন নিহত।

Link Copied!

 

বিপ্লব হোসেন (টাঙ্গাইল)
জেলা প্রতিনিধিঃ ঘাটাইলে ট্রাক চাপায় বিমানবন্দরে কর্মরত ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন জামাল জেলার বকশিগঞ্জ উপজেলার জোনাকিপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি জামালপুর যাচ্ছিলো ছানোয়ার হোসেন। এসময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে আরেকটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছানোয়ার হোসেনের।

আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।