মোঃ নাসির উদ্দিন শাহ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
অদ্য ৪ঠা জানুয়ারি রোজ বুধবার রাতে আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের বাবলু ভাট্রির ঘড় থেকে রাতে চোরেরা হাতের আংটি চেইন সহ মূল্যবান স্বর্নালঙ্কার ও নগত ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কিছুদিন আগে বাগধা শামছুল উলুম কওমি মাদ্রাসা থেকে আলমারি ভেংগে মূল্যবান স্বর্নালঙ্কার সহ নগত দুই লাখ টাকা চুরি হয়। এসব ঘটনায় এলাকাবাসী এখন প্রায়শই নির্ঘুম রাত কাটাচ্ছে। চুরির বিষয়ে নানা পদক্ষেপ নিলেও এর কোন প্রতিকার পাচ্ছেনা বলে জানিয়েছেন গ্রামবাসী। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত চোরচক্রদের খুজে বের করে বিচারের দাবী জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
