মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিতলমারী উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া, আনন্দ শোভা যাত্রা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা, অসচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবীন হীরার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিম আনোয়ার বাবু, চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান সহ চিতলমারী উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সকল ইউনিয়ন, কলেজ, স্কুল ছাত্রলীগের সভাপতি / সাধারণ সম্পাদক প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগকে শক্তিশালীভাবে সাজানোর আহবান জানান। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
