ঢাকাWednesday , 4 January 2023
  • অন্যান্য

স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিমুলের নেতৃত্বে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনা,নিজস্ব প্রতিনিধি।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধি।
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে শিক্ষা শান্তি প্রগতির ধারক এবং বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালনে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান শিমুলের নেতৃত্বে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের হাজারো নেতাকর্মীদের একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথকাঠি বন্দরস্থ পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নেয়ামত উল্লাহ রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, উপজেলা ছাত্রলীগ নেতা সাইমুল ইসলাম উজ্জল, তানভীর হাওলাদার সজিব, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক সজিব ওয়াজেদ ও তাশিফ রাসেল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।