ঢাকাWednesday , 4 January 2023
  • অন্যান্য

উন্নয়ন (সাস) বাস্তবায়নকারী সংস্থা শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিতরণ।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহোযোগিতায় সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নকারী সংস্থা এবং উন্নয়ন পরিষদ (উপ) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর কাজ করে আসছে। উন্নয়ন পরিষদ (উপ) কতৃক কলারোয়া উপজেলায় মোট ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে।
এর মধ্যে ছলিমপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিতরণ কালে উন্নয়ন পরিষদ (উপ’র) প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, মনিটরিং অফিসার নাজমুল হাসান, ওই বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ হাসিনা পারভীন, প্রোগ্রাম সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম (রবি) উপস্থিত ছিলেন।
তিনি এ সময় বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য ওই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে গ্রামের অসহায়, গরিব এবং ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা দিয়ে মূল স্রােতে ফিরিয়ে দেওয়ায় মূল লক্ষ্য হিসাবে কাজ করে যাচ্ছেন সংস্থাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।