ঢাকাWednesday , 4 January 2023
  • অন্যান্য

লাখাইয়ে পৃথক অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার -২

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩জানুয়ারী) দিবাগত রাতে এ এস আই আবেদ আলী ও এ এস আই রুবেল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে সামসু মিয়ার ছেলে আফজাল মিয়া (৩২) কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে এবং একই রাতে এ এস আই ইলিয়াস হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল আওয়াল কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার (৪ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।