ঢাকাWednesday , 4 January 2023
  • অন্যান্য

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারি বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিকে পুষ্প মাল্য দান, বর্ণাঢ্য শোভা যাত্রা,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আগা সায়ুম। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, শামিম খন্দকার, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া, সাবেক ছাত্রালীগ নেতা মোশারফ হোসেন মিরাজ, বৃহত্তর মিরপুর থানা ১০ নং ওর্য়াড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আরিফ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলভি তালুকদার, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর জ্জামান আরিফ প্রমূখ।
এসময় উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক পনির আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।