ঢাকাWednesday , 4 January 2023
  • অন্যান্য

পুলিশের পিপিএম পদক পেয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদক পেয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। আজ ৩ জানুয়ারি (মঙ্গলবার) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে বাংলাদেশ পুলিশের পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক)এ পদক পরিয়ে দেন।

উল্লেখ্যঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ১ জানুয়ারি পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করে। দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে এবার ১১৫ জন পুলিশ সদস্য কে বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০২২ সালের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ১৫ জন পুলিশ সদস্য ‘বিপিএম’ এবং ২৫ জন পিপিএম পেয়েছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্য ‘বিপিএম-সেবা’ এবং ৫০ জন ‘পিপিএম-সেবা’ পদক পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।