মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর মান্দার কালিকাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আব্দুল মুন্ডলের নিজ উদ্যোগে অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে এ কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ ১নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্ডল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের প্রবীণ নেতা সন্তেষ কুমার প্রামানিক ।
বিশেষ অতিথিঃ ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ডে কৃষক লীগের সভাপতি মৃগেন সরকার , সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আরা ,সাবেক ইউপি সদস্য সাহেবুদ্দিন , ১নং আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি মতিউর , চন্দন কুমার প্রামানিক, নূর মোহাম্মদ, মোজাম্মেল হক , জিয়া রহমান প্রমুখ।
জানা যায়, আব্দুল মন্ডল তার নিজ উদ্যোগে প্রতিবছর শীতে শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বছরে দুইটি ঈদে লাচ্ছা , সেমাই , চিনি ইত্যাদি ও হিন্দু সম্প্রদায়ের মাঝে দূর্গা পূজায় কিছু অর্থ প্রদান করেন ।
আব্দুল মন্ডল বলেন , আমি কোন স্বার্থে এগুলো মানুষের মাঝে বিতরণ করি না আমি আগে থেকেই সবাইকে আমার নিজ উদ্যোগ থেকে এসব বিতরণ করি আমি যেন আগামীতেও এভাবে সবার মাঝে এসব বিতরণ করতে পারি সবাই দোয়া করবেন ।
