ঢাকাTuesday , 3 January 2023
  • অন্যান্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীত বন্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৩ জানুয়ারী মঙ্গলবার সকালে ইছাপুরা বাজার আইএফআইসি ব্যাংক শাখা ব্যবস্থাপকের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের ইছাপুরা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান কাওছার, কাষ্টমার সার্ভিস ম্যানেজার, মোঃ আবু জাফর সাদেক আল রাজী, রিলেশনশিপ অফিসার, ফরিদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোমেন মোল্লা। সমাজ সেবিকা লাকি আক্তার। ব্যবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দিন খান, রাজু আহম্মেদ, মোঃ আতিক মিয়া, ইছাপুরা বাজার পুজা কমিটির সভাপতি বাবু, ব্যাংকের গ্রাহকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার রনি আহম্মেদ প্রমূখ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ইছাপুরা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান কাওছার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা শতাধিক অসহায়, হতদরিদ্র ও সমাজের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পেরে আমরা আনন্দিত। সকলে আমাদের প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও মালিক পক্ষের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছর এই এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।