ঢাকাTuesday , 3 January 2023
  • অন্যান্য

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার ( ২ জানুয়ারী ) পড়ন্ত বিকালে খোর্দ্দ টু কাজীরহাট সড়কে ধানঘোরা নামক স্থানে অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে দরবাসা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকে সহায়তা করেন বেঞ্চ সহকারী বেনজির রহমান সহ থানা পুলিশ কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ কলারোয়ার সচেতন মহল ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।