ঢাকাMonday , 2 January 2023
  • অন্যান্য

সাতক্ষীরা আশাশুনিতে মোবাইল কোর্টে মাছ বিনষ্ট।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সাতক্ষীরা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাছ ব্যবসায়ীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) র্যা ব-৬ এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যা ব-৬ এর অধিনায়ক মেজর গালিবের নেতৃত্বে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি লংঘন করায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের আল আমিনের বাড়িতে কোর্ট পরিচালনা করে ৪০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই গ্রামের রমেশ মন্ডলের বাড়ি থেকে ৯০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা এবং বুড়াখারাটি গ্রামের শাহজাহান সরদারের বাড়ি থেকে ৬০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী মানিকখালী নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এ সময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।