বিপ্লব হোসেন (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
আজ (জানুয়ারি১) টাঙ্গাইল জেলা গেইট থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ
২০১৮ সালের ২৯ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল থানা সাগরদিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে গুলিতে যুবদল নেতা আ. মালেক মিয়া (৪৩) নিহত হন। ওই ঘটনায় ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করেছে সিআইডি।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাতে সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন কেন্দ্রে হত্যা করা হয় স্থানীয় বিএনপি নেতা আ. মালেককে। এ ঘটনায় আ. মালেকের স্ত্রী মর্জিনা খাতুন ২০১৮ সালের বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাগরদিঘী চেয়ারম্যান হেকমত সিকদারকে প্রধান আসামী করে মামলা করা হয়। এ মামলায় আজ রবিবার ( জানুয়ারি১) চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা সিাইডি পুলিশ।
টাঙ্গাইল জেলা সিআইডির সাব ইন্সপেক্টর মো. আতাউর রহমান জানান, টাঙ্গাইল জেলা গেইট থেকে হেকমত সিকদারকে মালেক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পরে আমলি আদালতের বিচারক ফারজানা হাসানাত সোমবার (২ জানুয়ারি) রিমান্ড শুনানির দিন ধার্য্য করে চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, রোববার (১ জানুয়ারি) টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বিকেলে গ্রেপ্তার চেয়ারম্যান হেকমত সিকদারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়
