মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিনের বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
